হোম > সারা দেশ > ঢাকা

সাজা পরোয়ানাভুক্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুর, সবুজবাগ ও কেরানীগঞ্জ এলাকা থেকে পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তাররা হলেন—মো. ইকবাল মাহমুদ (৪১), মো. মনির হোসেন মৃধা (৫৯) ও ফরহাদ মোল্লা। 

আজ রোববার ও গতকাল শনিবার পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১০ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি এনায়েত কবির শোয়েব। 

তিনি জানান, গতকাল শনিবার রাজধানী ঢাকার সবুজবাগ থানার বাসাবো এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক ও প্রতারণা মামলায় ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত ও ৩ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মনির হোসেন মৃধাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত আসামি ইকবাল মাহমুদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। 

এছাড়াও র‍্যাব-১০ এর অপর একটি দল রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক ১ মাসের কারাদণ্ড ও ৯২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত আসামি ফরহাদ মোল্লাকে গ্রেপ্তার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের বরাত দিয়ে র‍্যাব জানায়, তাঁরা নিজদের আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাত, ১৪ দিন পর আহতের মৃত্যু

মধ্যরাতে বাবা-মায়ের কাছ থেকে হারিয়ে যায় শিশু, সকালে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে গণপিটুনি

রাজধানীর পোস্তগোলা ব্রিজে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত, দগ্ধ ১

সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

ঘুষ নিয়ে হাতেনাতে আটক বেবিচক পরিদর্শকের পাঁচ বছর কারাদণ্ড

চার মেট্রো স্টেশন এলাকায় অভিযান, উচ্ছেদ করা হলো অবৈধ দোকানপাট

জঙ্গি সন্দেহে সিঙ্গাপুরফেরত দুজন ৩ দিনের রিমান্ডে

আদাবরে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার