হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টা, ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেপ্তার ছাত্রলীগকর্মী সিয়াম সরকার। ছবি: পুলিশ

রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর মডেল থানার পুলিশ। তাঁর নাম সিয়াম সরকার (২২)।

আজ রোববার ভোর ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শ্যামপুর থানা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, যুবলীগ নেতা শাকিল বিন সামস ওরফে রাব্বির নির্দেশে ছাত্রলীগের দুই কর্মী নাশকতার পরিকল্পনা করছেন। তাঁরা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা পালিয়ে যান। এ সময় সিয়াম সরকারকে হাতেনাতে আটক করা হলেও তাঁর সঙ্গী রাফসান পালিয়ে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম অগ্নিসংযোগের পরিকল্পনার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে শ্যামপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক রাফসানকে গ্রেপ্তারে অভিযান চলছে।

খামারবাড়ি: কর্মকর্তারা দ্বন্দ্বমুখর থামছে না অস্থিরতা

রাজধানীর পল্লবীতে কিশোরী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত প্রতিবেশী গ্রেপ্তার

আদাবরে বিএনপি নেতা খুন: ৫ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে ৮২ জন আটক

রমনা পার্কে অপহরণের চেষ্টা থেকে রক্ষা পেল স্কুলছাত্রী, ভুয়া সাংবাদিক আটক

রাজধানীতে জামায়াত নেতাকে ছুরিকাঘাত

বনানীতে বিদ্যুতায়িত হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নজরুলসংগীতশিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয়

চকবাজার খাজা মার্কেটে আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজার খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট