হোম > সারা দেশ > ঢাকা

ঢামেকের গাইনি ওয়ার্ডে এসি বিস্ফোরণ, আতঙ্কে রোগীরা

ঢামেক প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় রোগীরা ছোটাছুটি করে ওয়ার্ড থেকে বাইরে বেরিয়ে যায়।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার ২১২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি মিম নামে এক নারীর স্বামী শফিক আহমেদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে গাইনি ওয়ার্ডের অবজারভেশন-২-এর বারান্দায় এসির আউটডোরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপরে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্কে দৌড়ে বাইরে বের হয়ে যায় রোগী ও স্বজনেরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, ২১২ নম্বর ওয়ার্ডের এসির আউটলেটে সামান্য বৈদ্যুতিক বিভ্রাট হয়েছে। এ কারণে ওয়ার্ডে থাকা রোগীরা ভয় পেয়েছে। ফায়ার সার্ভিস এসেছে, এখন কোনো সমস্যা নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল করিম জানান, এসির কম্প্রেসর মেশিন থেকে বিস্ফোরণে ধোঁয়া উঠেছিল। পরে ফায়ার সার্ভিস ও হাসপাতাল পরিচালক এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে