হোম > সারা দেশ > ঢাকা

বিজয়ের মাসেও বিক্রি কম জাতীয় পতাকার

আজকের পত্রিকা ডেস্ক­

বিজয়ের মাস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে পতাকা। গতকাল গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে। ছবি: আজকের পত্রিকা

বিজয়ের মাস ডিসেম্বর। এ মাসের শুরুতেই পতাকা বিক্রি করতে দেখা যেত অনেককেই। বাসে, রিকশায়, এমনকি অনেক বাড়ির ছাদেও টানানো হতো পতাকা। এবার বিজয়ের মাস শুরু হলেও রাজধানীতে পতাকা খুব একটা চোখে পড়ছে না। এমনকি পতাকা বিক্রিতেও ভাটার টানের কথা জানিয়েছেন হকার ও পাইকারি ব্যবসায়ীরা।

রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে পাইকারি ও খুচরা বিক্রি করা হয় পতাকা। সেখানকার ব্যবসায়ীরা বিভিন্ন আকারের পতাকা, মাথায় বাঁধার জন্য পতাকাসদৃশ রাবার ব্যান্ড, কাগজের পতাকা বিক্রি করেন। সেখানে পাঁচ বছরের বেশি সময় ধরে ব্যবসা করছেন মো. সজিব। গতকাল বুধবার কথা হলে তিনি বলেন, ‘পতাকার বিক্রি নেই। মানুষ কিনতে আসে না। কেন আসে না এইডা কইতে পারুম না। তবে ব্যবসা আর আগের মতো নেই।’ এই ব্যবসায়ী জানান, আগে ডিসেম্বর এলেই পতাকার জন্য ভিড় জমে যেত, এখন ক্রেতার অপেক্ষায় থাকতে হয়।

আরেক ব্যবসায়ী মনির হোসেন বলেন, ‘আগে এক দিনে লাখ টাকার ওপরেও পতাকা বিক্রি করছি। এ বছর ৫-৭ হাজার টাকার পতাকাও বিক্রি করতে কষ্ট হয়।’

ঠিক কী কারণে বিক্রি কম হচ্ছে, তা খুব একটা বলতে পারছেন না এই ব্যবসায়ীরা। তবে কারও কারও কথায় রাজনৈতিক পটপরিবর্তন, দেশের থমথমে অবস্থার প্রসঙ্গটি উঠে আসে।

রাজধানীর চকবাজারে পতাকা পাইকারিতে বিক্রি হয়। সেখানেও দোকানগুলোয় খুব একটা ভিড় দেখা যায়নি। ব্যবসায়ী আসাদুজ্জামান অমিত বলেন, ‘এই সময় কথা বলার সময় পাইতাম না। ৬০ হাজার থেকে ১ লাখ টাকার মাল বিক্রি হইতো। এখন নাই। এই যে দেখেন, ফেরিওয়ালারা বাকি মাল ফেরত দিতে আসছে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তার নেতৃত্বে বদলি-পদোন্নতির চক্র, গ্রেপ্তার ২

ঔপনিবেশিক আইন ও বিচারব্যবস্থার প্রতি গণ-অনাস্থা তৈরি হয়েছে: গাজী আতাউর রহমান

শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ৩ জন

রাজধানীর বাড্ডায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

ঢাবিতে কর্মচারী নিয়োগে ঘুষের অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিও বাস্তবায়ন না হলে শনিবার অধিদপ্তরে লংমার্চের ঘোষণা

পল্লবীতে শিশু হত্যার দ্রুত বিচার দাবিতে মিরপুরে বিক্ষোভ

ঢাকার নবাবগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, আ.লীগের ২৬ নেতা-কর্মী আটক