হোম > সারা দেশ > টাঙ্গাইল

গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ফজলুল হক (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল গ্রামে এ ঘটনা ঘটে। ফজলুল হক একই গ্রামের জহুর আলীর ছেলে। 

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বজ্রপাতে ওই ব্যক্তির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ফজলুল হক দুপুরে মাঠ থেকে গরু নিয়ে বাড়িতে ফিরছিল। এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন তিনি। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে তার মরদেহ স্বজনেরা বাড়ি নিয়ে যায়।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে