হোম > সারা দেশ > ঢাকা

বার্ন ইউনিটে মারা গেলেন মুসা, নিহত বেড়ে ২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২১ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। সবশেষ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গতকাল বুধবার রাত ১১টার দিকে মৃত্যু হয়েছে হাফেজ মুসা হায়দার (৪২) নামে এক ব্যক্তির। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন। 

তিনি জানান, ইনস্টিটিউটের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। 

হাফেজ মুসার শ্বশুর বাসেদ আলী জানান, মুসার বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামে। বাবার নাম জামান। এলাকায় তাঁর জননী ফার্মেসি ও রেস্টুরেন্টের ব্যবসা আছে। বাথরুমের মালামাল কিনতে চাচাতো ভাই আবু জাফর সিদ্দিক তারেককে সঙ্গে নিয়ে ঢাকার সিদ্দিক বাজার এলাকায় এসেছিলেন। এ ঘটনায়চাচাতো ভাই আবু জাফর তারেক (৩৪) ঘটনাস্থলেই মারা যান। 

তিনি আরও বলেন, ‘হাসপাতালে আসার পর উদ্ধারকারীদের কাছে তাঁর বন্ধুর মোবাইল নম্বর বলেছিল। পরে ফোনের মাধ্যমে খবর পেয়ে বার্ন ইনস্টিটিউটে আসি। এক বছর আগে বিয়ে করেছিল। স্ত্রীর নাম তামিমা আক্তার। তিন ভাই ও তিন বোনের মধ্যে তৃতীয় ছিল মুসা।’ 

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৯ জন ভর্তি আছেন। তাঁরা হলেন—মো. হাসান, ইয়াসিন, খলিল, আজম, অলি শিকদার, বাবলু, আল আমিন, বাচ্চু মিয়া, জাহান ও মোস্তফা। প্রতিষ্ঠানটির সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসাধীন সবার অবস্থা সংকটাপন্ন। 

উল্লেখ্য, সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত যাঁরা মারা গেছেন তাঁরা হলেন—কুমিল্লার মো. সুমন (২১), বরিশালের ইসহাক মৃধা (৩৫), যাত্রাবাড়ীর মুনসুর হোসেন (৪০), নুরুল ইসলাম ভুঁইয়া ও মো. ইদ্রিস মীর (৬০), পুরান ঢাকার মো. ইসমাইল (৪২), ব্যবসায়ী মোমিন উদ্দিন সুমন ও সম্রাট, চাঁদপুরের আল আমিন (২৩), কেরানীগঞ্জের রাহাত (১৮), চকবাজারের মমিনুল ইসলাম (৩৮) ও নদী বেগম (৩৬), মুন্সিগঞ্জের মাঈন উদ্দিন (৫০), আবু জাফর সিদ্দিক (৩৪), হাফেজ মো. মুসা, পুরান ঢাকার বংশালের নাজমুল হোসেন (২৫), আকৃতি বেগম (৭০), হৃদয় ও আব্দুল হাসিম সিয়াম (৩৫) মানিকগঞ্জের ওবায়দুল হাসান বাবুল (৫৫) এবং নোয়াখালীর রবিন হোসেন শান্ত।

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জামায়াতপন্থীদের

ডিএনসিসির উদ্যোগে ভাষানটেকে ৪৫০ সোলার স্ট্রিট লাইট স্থাপন

‘জ্বালানি সংকট মোকাবিলায় একমাত্র পথ নবায়নযোগ্য জ্বালানি’

সাভারে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ২

বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ মৃত্যু: ১৩ ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ মে

চাকরি পুনর্বহালের দাবিতে মতিঝিলে ৬ ব্যাংক কর্মকর্তার মানববন্ধন

শাহজালাল বিমানবন্দরে চালু হচ্ছে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার, সোমবার উদ্বোধন

শিশুকে অপহরণের পর হত্যা: দুজনের যাবজ্জীবন, একজনের ১৪ বছর কারাদণ্ড

কেরানীগঞ্জে খালের মুখ বন্ধ করে রাস্তা নির্মাণ, জলাবদ্ধতার আশঙ্কায় তিন গ্রামের বাসিন্দারা