হোম > সারা দেশ > ঢাকা

পাঠ্যপুস্তকে গ্রাফিতি ঘিরে সংঘর্ষের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

এনসিটিবির সামনে সংঘর্ষের মামলার অন্যতম আসামি সাঈদ ফজলুল করিম স্বপনকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সাঈদ ফজলুল করিম স্বপনকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব শিয়াচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ডিএমপির মতিঝিল থানা-পুলিশ।

আজ শনিবার এই তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি দুপুরে পাঠ্যপুস্তকের মলাটে গ্রাফিতির বিষয়কে কেন্দ্র করে মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাহাড়ি ছাত্র পরিষদ মতিঝিল থানায় এজাহারনামীয় ১৬ জনসহ অজ্ঞাতনামা ২০০-৩০০ জনের বিরুদ্ধে একটি মামলা করে।

গ্রেপ্তার সাঈদ ফজলুল করিম স্বপন (৪২) ওই মামলার অন্যতম আসামি। সেদিন সংঘর্ষে রুপাইয়া শ্রেষ্ঠার ওপর আঘাতকারী সাঈদ ফজলুল করিম স্বপন। তাঁকে শনাক্তের পর অবস্থান নিশ্চিত হয়ে মতিঝিল থানা-পুলিশের একটি টিম নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব শিয়াচর এলাকা থেকে গ্রেপ্তার করে।

এদিকে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি ও মতিঝিল থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরিফ আল খবির (৩৮), মো. আব্বাস (২৪), মো. হাবিবুর রহমান, মো. শাহাদাৎ ফরাজী সাকিব (৩৫) ও সাঈদ ফজলুল করিম স্বপন (৪২।

ঈদ উপহার পেল ২৯ হাজার আনসার-ভিডিপি

ডেমরায় ওয়ান শুটারগান ও মাদকসহ আটক ২, যাত্রাবাড়ীতে ১

ঈদযাত্রায় কোনো অপরাধ ঘটতে দেওয়া যাবে না: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার

কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি, গ্রেপ্তার ৫

ঢাবি শিক্ষক জামাল উদ্দীনের জামিন বাতিল

রাজধানীর কাফরুলে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

শাহজালালে দুই প্রবাসী যাত্রীর কাছ থেকে ৬৭ লাখ টাকার আইফোন ও সিগারেট জব্দ

স্টলের সজ্জায় নানান বার্তা

ঢাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, হাসপাতালে ভর্তি

‘লক্কড়ঝক্কড়’ বাস চললেই ধরবে ম্যাজিস্ট্রেট: ডিএমপি কমিশনার