হোম > সারা দেশ > রাজবাড়ী

ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানি বন্ধ ও একটি বেসরকারি টেলিভিশনের বার্তাপ্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। আজ বুধবার বেলা ১১টায় রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘অবিলম্বের একটি বেসরকারির টেলিভিশনের বার্তাপ্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সারা দেশে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানি বন্ধের জোর দাবি জানাই।’

রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক করিম ইসহাকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, অর্থ ও দপ্তর সম্পাদক সুমন বিশ্বাস, রিপোর্টার ক্লাবের সভাপতি সাংবাদিক লিটন চক্রবর্তী, সহসভাপতি আজু শিকদার, সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ, একটি স্থানীয় দৈনিকের সম্পাদক ফকির জাহিদুল ইসলাম প্রমুখ।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে