হোম > সারা দেশ > ঢাকা

৮ ঘণ্টা পর বনানী সড়ক ছাড়লেন সিএনজি অটোরিকশাচালকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী বনানীতে সিএনজিচালিত অটোরিকশাচালকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বনানীতে সিএনজিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ শেষে আবারও যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর সহযোগিতায় আন্দোলনকারী চালকদের সড়ক থেকে সরিয়ে বিআরটিএ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর সড়ক ছাড়লেন তাঁরা।

এরপর ঢাকা-থ সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য জোটের সাতজন প্রতিনিধি বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসেন।

সিএনজিচালিত অটোরিকশাচালকদের বিক্ষোভে বনানী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবি: আজকের পত্রিকা

বৈঠকে চলমান দাবিদাওয়া ও সমাধানের বিষয় নিয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বৈঠক শেষে কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবে সংগঠনটি।

এর ফলে বনানী এলাকায় প্রায় ছয় ঘণ্টার বেশি সময় বন্ধ থাকা সড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

এদিকে সিএনজিচালকদের অভিযোগ, তাঁরা ঢাকা জেলায় নিবন্ধিত হলেও ঢাকার মহানগরে তাঁদের চলাচল করতে দেওয়া হচ্ছে না। এই দাবিতে তাঁরা আজ দুপুর ১২টার দিকে বনানী বিআরটিএ কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নেন, ফলে উত্তরা-বনানী-মহাখালী রুটে তীব্র যানজট তৈরি হয়। এর আগে সকাল ১০টার দিকে তাঁরা সড়কের একদিকে অবস্থান নেন।

আদালতে কনটেন্ট ক্রিয়েটর ফাহিম, আইনজীবীর থেকে টাকা নিয়ে বরখাস্ত পুলিশ সদস্য

রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৯ জন

সায়েদাবাদ ও টিকাটুলীতে ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ডিএমপির

মালয়েশিয়া পাচারকালে বিমানবন্দরে ১২০ কেজি ওষুধ আটক

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা তিন দিনের রিমান্ডে

ছাত্রলীগ নেত্রী রিভার জামিন

আন্তরিকতার অভাবেই সাগর-রুনি হত্যার বিচার হচ্ছে না: সভায় বক্তারা

হাইকোর্ট চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ ফের রিমান্ডে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট