হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ী ও তেজগাঁও এলাকা থেকে এক দিনে ১১৭ জন গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর তেজগাঁও ও যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও ও যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন এলাকার সংশ্লিষ্ট থানা-পুলিশ। তাঁদের মধ্যে তেজগাঁও বিভাগ এলাকার ৯২ জন এবং যাত্রাবাড়ী থানা এলাকার ২৫ জন আসামি।

আজ মঙ্গলবার পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার দিনব্যাপী তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন থানার নিয়মিত অভিযানে ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তেজগাঁও থানা-পুলিশ গ্রেপ্তার করে ১৮ জন, শেরেবাংলা নগর থানা ৬ জন, হাতিরঝিল থানা ৭ জন, আদাবর থানা ১১ জন, মোহাম্মদপুর থানা ৪৩ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৭ জনকে গ্রেপ্তার করেছে।

অন্যদিকে একই দিনে যাত্রাবাড়ী থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন পুরোনো মামলার আসামি, ৩ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং ২১ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

তিন মামলায় জামিন পেলেন সাবেক রেলমন্ত্রী সুজন

পর্যটন স্পটের ব্র্যান্ডিং-প্রচারণার মাধ্যমে এই খাতে গতি আনা সম্ভব: পর্যটনমন্ত্রী

বাবার সামনে স্কুলছাত্রীকে অপহরণ: রিমান্ড শেষে লামিন কারাগারে

‘৫ মে’ ঘিরে ডাকসুর দিনব্যাপী প্রদর্শনী

অ্যাগ্রো প্রজেক্ট খুলে ৪০০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

জবির বাসে নবীন শিক্ষার্থীদের ‘হেনস্তা’ করলে কঠোর শাস্তি দেবে প্রশাসন

শেখ হাসিনার উপদেষ্টার গাড়িচালক ও কেয়ারটেকার আবার ৩ দিনের রিমান্ডে

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের এবার হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে

কেরানীগঞ্জে জাল টাকার কারখানার সন্ধান, গ্রেপ্তার ২

রাজধানী ‎হাজারীবাগে চাঁদাবাজির অভিযোগে মাদক কারবারি গ্রেপ্তার