হোম > সারা দেশ > ঢাকা

আইনশৃঙ্খলা ভঙ্গ হলে শক্ত হাতে মোকাবিলা করা হবে: কোটাবিরোধী আন্দোলন প্রসঙ্গে ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গ হলে তা শক্ত হাতে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। 

আজ সোমবার সকালে রাজধানীর লালবাগে হোসেনী দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদ্‌যাপন ও তাজিয়া (শোক) মিছিল উপলক্ষে ডিএমপির নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

ডিএমপি কমিশনার বলেন, ‘চলমান কোটা আন্দোলনের বিষয় এখন আদালতের বিষয়। মহামান্য আদালত যে আদেশ দেবেন, তার প্রতি শ্রদ্ধা থাকা এবং তা মেনে নেওয়া প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য। আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য। আইনশৃঙ্খলা ভঙ্গ করতে তৎপরতা কেউ চালালে, সেটি যে-ই হোক, শক্ত হাতে মোকাবিলা করা হবে।’

চলচ্চিত্র শিল্প: সিনেমা হলের পর্দায় বিশ্বকাপ চলচ্চিত্রের ব্যবসায় দুশ্চিন্তা

শাহবাগে ‘ঐক্যবদ্ধ সনাতনী সমাজ’–এর মানববন্ধন ও বিক্ষোভ, ৮ দফা দাবি

প্রয়াত সফিউদ্দিন আহমদকে স্মরণ করল উদীচী

মুগদায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো ফল উৎসব

অস্ত্র ও মাদক মামলায় অটো সজল ও তিন সহযোগী রিমান্ডে

ধানমন্ডিতে বাসার ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, বাবার দাবি হত্যা

দুর্যোগকবলিত উপকূলের সুরক্ষায় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে আহত

রাজধানীতে রাস্তা পার হওয়ার সময় গাড়ির থাক্কায় পথচারী নিহত