হোম > সারা দেশ > ঢাকা

শ্রেণিকক্ষের বেঞ্চে বসা নিয়ে বিরোধ, ২ সহপাঠীকে ছুরিকাঘাত কিশোরের

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারের লটাখোলা উচ্চবিদ্যালয়ে ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

ঢাকার দোহারে শ্রেণিকক্ষের বেঞ্চে বসা নিয়ে বিরোধের জেরে এক কিশোর দুই সহপাঠীকে ছুরিকাঘাত করেছে। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে পাঠানো হয়েছে।

আজ সোমবার সকালে লটাখোলা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে এ ঘটনা ঘটে। আহত দুজন হলো চর লটাখোলার আউয়াল ব্যাপারীর ছেলে রাব্বি ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে ইউসুফ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেঞ্চে বসা নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে এক ছাত্র দুই সহপাঠীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান কর্তব্যরত চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম। তিনি আজকের পত্রিকাকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তকে আটকের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গ্যাস-সংকট দ্রুত কাটছে না

মিরপুরে গুলি করে হত্যা: টার্গেট ছিলেন যুবদল নেতা বাধা দিতে গিয়ে খুন কর্মী

যুবদল কর্মী ইউসুফ হত্যা, চঞ্চল মোল্লা ৩ দিনের রিমান্ডে

শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিচার ও রাষ্ট্র সংস্কারের আহ্বান

ঢাকায় ৪১৮ বাস রুটের মধ্যে সচল মাত্র ৯৮, বাতিল হচ্ছে অচল রুট

ধানমন্ডির পরিত্যক্ত সুধাসদনে যুবকের ঝুলন্ত লাশ

রাজধানীতে ২৮ লাখ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩৭ জন গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৩২৫৭ মামলা