হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিককে মারধরকারী ছাত্রলীগ নেতাসহ ২ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদকে মারধর ও জখমের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ছাত্রলীগ নেতাসহ দুই আসামি। 

আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করার পর তাঁদের জামিন দেওয়া হয়।

জামিনপ্রাপ্ত আসামিরা হলেন তিতুমীর সরকারি কলেজের ছাত্রলীগের সহসম্পাদক এস এম ইমরুল রুদ্র ও সাইফুল নিজাম কায়সার।

হামলার ঘটনায় সারা দেশের সাংবাদিক সমাজ বিক্ষুব্ধ। প্রতিদিনই এ ঘটনার প্রতিবাদে মিছিল-সমাবেশ হচ্ছে। এজাহারনামীয় তিন আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে। এই অবস্থায় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতাও করা হয়। তা সত্ত্বেও উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।

আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২২ মার্চ সন্ধ্যা ৭টার দিকে তিতুমীর কলেজে ইফতার শেষে বের হয়ে আসার সময় আক্কাছুর রহমান আঁখি ছাত্রাবাসের মূল ফটকের সামনে বটতলায় পৌঁছামাত্রই////// আসামিরা পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, হকিস্টিক, লাঠিসহ সাংবাদিক সাব্বির আহমেদের পথরোধ করে অতর্কিতভাবে আক্রমণ করেন। 

তখন আসামি রুদ্র তাঁর হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে সাব্বির আহমেদের মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী তাহিনা রাদিয়া সুলতানা বাদী হয়ে বনানী থানায় গত শনিবার মামলা করেন।

সাব্বির আহমেদ সম্প্রতি তিতুমীর কলেজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করায় তাঁর ওপর ক্ষিপ্ত হন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর জেরেই সাব্বির আহমেদের ওপর হামলা হয়।

ওসমানী উদ্যান: ৯ বছরের আধুনিকায়ন শেষে খুলল উদ্যান

বিয়ে নিবন্ধনে কাজীর সন্তানদের সরাসরি নিয়োগের দাবি

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া করেছে ফায়ার সার্ভিস

টিকটকে তান্ত্রিক সেজে প্রতারণা, নারীর সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

ইশরাকের সমালোচনার পর মাদকের সেই স্পটে অভিযান, ১৫ জনকে কারাদণ্ড

দুই অভিযোগে ছাত্রলীগের সিদ্দিকী নাজমুলের নামে মামলা অনুমোদন

বিশ্বজিৎ হত্যা মামলার আপিল শুনানি ৮ ডিসেম্বর

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা লেলিন গ্রেপ্তার

অর্থ পাচার: গ্লোবালটেলের চেয়ারম্যান মহিউদ্দিন ও এমডি অভিউরের ২২ বছরের কারাদণ্ড