হোম > সারা দেশ > ঢাকা

সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিনের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহির স্ত্রী নুরজাহান বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে গত ২৩ ডিসেম্বর আদালত মহিউদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। দুদকের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম আসামি নুরজাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, নুরজাহান বেগম দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৪ লাখ ৭০ হাজার ৫৬৫ টাকার সম্পদের তথ্য গোপন এবং অসৎ উপায়ে উপার্জিত ১ কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৮০২ টাকার জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা হয়েছে। আসামি সপরিবার দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির বিদেশ গমন রহিত করা আবশ্যক।

এর আগে গত ১৬ অক্টোবর মহিউদ্দিন আহমেদ মহি ও তাঁর স্ত্রী নুরজাহান বেগমের বিরুদ্ধে উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। মহিউদ্দিনের বিরুদ্ধে ২ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে ও তাঁর স্ত্রী নুরজাহানের ১ কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৮০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে বলে মামলা দুটিতে অভিযোগ করা হয়েছে।

মামলায় আরও বলা হয়, মহিউদ্দিন যখন সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, তখন সোনা জমা বা বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন সাধারণ গ্রাহকেরা। গ্রাহকদের সেই সম্পদ ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করে দিয়েছেন তিনি।

নথিপত্র বলছে, ২০২০ সালে মহিউদ্দিন আহমেদ ৭ হাজার ৩৯৮ ভরি সোনা বিক্রি করে দেন, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যাংকটির ২ হাজার ৩১৬ জন গ্রাহক। আত্মসাৎ করা এসব টাকা স্ত্রীর ব্যাংক হিসাবে স্থানান্তর করেন মহিউদ্দিন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে