হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গিবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক কারাগারে

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 

শামীম দেওয়ান। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে শামীম দেওয়ান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

গ্রেপ্তার শামীম দেওয়ান ওই উপজেলার আউটশাহী গ্রামের বাসিন্দা।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, গত শনিবার সকালে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে ভুক্তভোগীকে তার বান্ধবীর বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে উপজেলার ভাসানী বাড়ির ভাঙ্গা বিল্ডিংয়ের ভেতরে নিয়ে জড়িয়ে ধরেন আসামি শামীম।

এ সময় ভুক্তভোগী ডাকচিৎকার করলে তার ওড়না দিয়ে তার মুখ বেঁধে ধর্ষণ করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে শামীম দেওয়ান পালিয়ে যান।

এ বিষয়ে ওসি মো. মুহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণের মামলা করার পর রাতেই অভিযান চালিয়ে শামীম দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার