হোম > সারা দেশ > ঢাকা

আদম তমিজির বাসায় র‍্যাবের অভিযান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের গুলশানের ১১১ নম্বর রোডের বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাব। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই বাসায় অভিযান শুরু হয়। 

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

আল মঈন বলেন, হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন এমন খবরে তার বাসায় অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত গুলশানের ১১১ নম্বর রোডের ৮ নম্বর বাসাটি ঘিরে রেখেছে র‍্যাব। 

জানা গেছে, সম্প্রতি রাজনৈতিক বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে সরকারের সমালোচনা। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য ও সম্প্রতি গ্রেপ্তার হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরেফির সঙ্গে যোগসাজশের অভিযোগও রয়েছে আলোচিত এই ব্যবসায়ীর বিরুদ্ধে।

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই