হোম > সারা দেশ > ঢাকা

মেট্রো স্টেশনের ছাদে ড্রোন, ৪ দিন পর উদ্ধার করল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মতিঝিলের মেট্রোরেল স্টেশনের তিনতলার ছাদে একটি ড্রোন পড়েছিল। মেট্রোরেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আজ শুক্রবার সকালে ড্রোনটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, ১০ জুন মেট্রোরেল স্টেশনের ছাদে একটি ড্রোন আটকে পড়ে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, মেট্রোরেল চলাচল করছে এবং হাইভোল্টেজ বিদ্যুৎ থাকায় তখন উদ্ধার করা সম্ভব হয়নি। আজ শুক্রবার মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় টিটিএল দিয়ে ড্রোনটি উদ্ধার করা হয়। 

আজ দুপুরে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার। তিনি বলেন, ‘মতিঝিলের মেট্রোরেল স্টেশনের তিনতলার ছাদে একটি ড্রোন পড়েছিল। মেট্রোরেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের টিটিএল দিয়ে ড্রোনটি উদ্ধার করা হয়েছে।’ 

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, মেট্রোরেল চলাচল করায় হাইভোল্টেজ বিদ্যুৎ থাকায় ড্রোন উদ্ধার করা যাবে না। এ কারণে আজ শুক্রবার মেট্রোরেল বন্ধ থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ড্রোনটি উদ্ধার করা হয়।’

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে