হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ডেমরায় মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানী ডেমরায় বড়ভাঙ্গা বাইপাস রোডে মোটরসাইকেল ধাক্কায় ডালিমুন নেছা (৭৮) নামে এক বৃদ্ধা মারা গেছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে বড়ভাঙ্গা বাইপাস রোডে ঘটনাটি ঘটে।

মৃত ডালিমুন নেছার ছেলে সোহরাব উদ্দিন জানান, তাঁদের গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সুহাগপুর গ্রামে। বর্তমানে ডেমরা সারুলিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। রাতে তাঁর মা বাসার কিছুটা অদূরে বড়ভাঙ্গা মহাকাশ বাইপাস রোডে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল পেছন দিক থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মারা যান তাঁর মা।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রউফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মোটরসাইকেলটি শনাক্ত করা সম্ভব হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।

কেরানীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীনসহ ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

জুলাইয়ের গল্প শুধু গল্প নয়, ইতিহাস

মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা

৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা করল ডিএনসিসি

চেক প্রতারণার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

জবিতে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষোভ, অফিস ছেড়ে বেরিয়ে গেলেন ডিন

অর্থ পাচার: গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা সেই হরিদাস কারাগারে

রাজধানীর হাজারীবাগে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া ব্যক্তিরা বহিরাগত: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা