হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

ঢামেক প্রতিবেদক

ছবি: সংগৃহীত

রাজধানীর রায়েরবাজারের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

গতকাল রোববার রাত পৌনে ৪টার দিকে রায়েরবাজার মুক্তি সিনেমা হলের সামনে জাহানারা ভিলা নামে ছয়তলা ভবনের নিচ তলার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— শেখ নোমান (৩৫), তাঁর স্ত্রী পিংকি আক্তার (৩২), ছেলে সানাফ শেখ মাইয়ান (৩) এবং শ্যালক রিয়াদ হাসান অপু (২৩)।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শেখ নোমানের শরীরের ২৫ শতাংশ, পিংকির ৭৫, মাইয়ানের ২৪ ও অপুর ৭ শতাংশ পুড়ে গেছে। চারজনের মধ্যে পিংকির অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক। শিশু মাইয়ান ও তাঁর বাবা নোমানকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

দগ্ধ রিয়াদ হাসান অপু জানান, তারা ওই সময় ঘুমিয়ে ছিলেন। ভোররাতে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে তাঁর ঘুম ভাঙে। তখন রুমের ভেতর আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে শিশু মাইয়ানকে কোলে নিয়ে তিনি বাসার বাইরে বের হন।

রিয়াদ আরও জানান, সাহরির জন্য রান্না করতে উঠেছিলেন তাঁর বোন পিংকি। তার ধারণা, রান্নাঘরে গ্যাস লিকেজ হয়ে জমে ছিল। চুলা জ্বালাতেই গ্যাস থেকে আগুন ধরে যায়।

স্বজনেরা জানান, নোমান একটি কোম্পানিতে চাকরি করেন। তাঁর স্ত্রী গৃহিণী। নোমানের শ্যালক অপু গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে থাকেন। সেখানে ডিগ্রি ১ম বর্ষে পড়ালেখা করেন তিনি। গতকালই বোনকে গ্রাম থেকে ঢাকার বাসায় দিতে এসেছিলেন।

মুগদা হাসপাতালে চিকিৎসাধীন নারীকে মারধর, যুবক আটক

বিছানায় পড়ে ছিল ব্যবসায়ীর হাত-পা ও মুখ বাঁধা লাশ

সরকারি জমি দখল করতে পৌরসভার এক্সকাভেটরেই ভাঙা হলো বেড়া

পল্লিচিকিৎসক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

কারাগারে বন্দীর সঙ্গে ভুক্তভোগীর বিয়ে

পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে নির্যাতন, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ পীরের

ট্রাফিক বিভাগকে ঢেলে সাজানোর আহ্বান, যানজট-চাঁদাবাজি বন্ধে মানববন্ধন

টিটন হত্যাকারীদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবি ‎

দুই মামলায় খায়রুল হকের জামিন

সাবেক এসপি ইমন জামিনে কারামুক্ত