হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন ড. আনোয়ারুল 

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ড. মো. আনোয়ারুল আজিম আখন্দকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোছা রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) পদে নিয়োগ দেওয়া হলো।

যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য শর্তসাপেক্ষে তাকে ভিসি পদে নিয়োগ করা হলো। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

রাজধানীর সড়ক-ফুটপাত: অভিযান শেষে ফের দখলে

কেরানীগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে গুলি, পুলিশের ধারণা অভ্যন্তরীণ কোন্দল

নিকুঞ্জে আবাসিক ভবনে মদ–সিসা বার, অভিযান চালাচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর

শাহজালালে ৬০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

সাভারে মহাসড়কে অটো চালানোর আবদার না মানায় হামলায় ২ পুলিশ সদস্য আহত

এবার হত্যা মামলায় গ্রেপ্তার ও ৪ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন

আদালতে কনটেন্ট ক্রিয়েটর ফাহিম, আইনজীবীর থেকে টাকা নিয়ে বরখাস্ত পুলিশ সদস্য

রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৯ জন

সায়েদাবাদ ও টিকাটুলীতে ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ডিএমপির

মালয়েশিয়া পাচারকালে বিমানবন্দরে ১২০ কেজি ওষুধ আটক