হোম > সারা দেশ > ঢাকা

‎‎বাড্ডায় অপহৃত মাদ্রাসাছাত্র জামালপুর থেকে উদ্ধার, প্রাক্তন শিক্ষক আটক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অভিযুক্ত মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আবু রায়হান। ছবি: সংগৃহীত

‎রাজধানীর বাড্ডা এলাকায় অপহরণের শিকার এক মাদ্রাসাছাত্রকে জামালপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আবু রায়হানকে (২৩) আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে আটক করে বাড্ডা থানা পুলিশ। একই সঙ্গে মুক্তিপণ হিসেবে আদায় করা ১ লাখ ৫ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ মে বিকেলে উত্তর বাড্ডার সাতারকুল রোড এলাকায় অবস্থিত আব্দুল্লাহবাগ মাদ্রাসাতুল ইসলাহ আল আরাবিয়ায় পড়তে যাওয়ার পথে ১০ বছর বয়সী ছাত্র নাসিরুজ্জামান নিরব অপহরণের শিকার হয়। অভিযোগ রয়েছে, মাদ্রাসাটির প্রাক্তন শিক্ষক আবু রায়হান তাঁকে অপহরণ করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করেন।

‎ঘটনার পর বাড্ডা থানার আভিযানিক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে। পাশাপাশি সোর্স তথ্য ও প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জাঙ্গালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আবু রায়হানকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে অপহৃত নিরবকে সুস্থ অবস্থায় উদ্ধার এবং মুক্তিপণের টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ‎উদ্ধার হওয়া শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ‎এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পল্লবীতে শিশুর মাথা বিচ্ছিন্ন: যৌন নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতেই হত্যা

কেরানীগঞ্জে পশু বিক্রি: পাঁচ হাট অর্ধেক দরে, চারটির ইজারাই হয়নি

‎‎থাইল্যান্ড থেকে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার ‘পিচ্চি রাজা’

বাচ্চাকে কই রাখবেন—সেই চিন্তা থেকে চাকরি ছাড়েন মায়েরা: সংলাপে বক্তারা

প্রতিবেশীর ফ্ল্যাটে খুন হয় শিশুটি, নারায়ণগঞ্জ থেকে অভিযুক্ত আটক

বিমানের মিজান রশীদের পদোন্নতি স্থগিত, সাময়িক বরখাস্ত

জাবি প্রক্টরের পদত্যাগ দাবিতে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ

রাজধানীতে প্রবাসীকে হত্যা করে ৮ টুকরা, ‘প্রেমিকার’ বান্ধবীর জবানবন্দি

হাটে গরুর গাড়ি নিয়ে টানাটানি করলে ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

দুদকের দুই মামলায় জামিন নাকচ সাবেক বিচারপতি মানিকের