হোম > সারা দেশ > ঢাকা

বিচারক দু-তিনগুণ করলে বসবে কোথায়, প্রশ্ন প্রধান বিচারপতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘২০০৭ সালে বিচার বিভাগ পৃথক হয়েছে। এখনো সব জায়গায় ভবন হয়নি। আমরা বিচারক দু-তিনগুণ করব, তাদের কোথায় বসাব?’ 

আজ বুধবার সুপ্রিম কোর্টে ডিজিটাল আর্কাইভিং ও ই-ফাইলিং ব্যবস্থাপনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধান বিচারপতি। 

প্রধান বিচারপতি বলেন, ‘ভার্চুয়াল কোর্ট যদি করা যায়, তাহলে বিচারকেরা বাসায় থেকে বিচারকাজ করতে পারবেন। আইনজীবীদেরও ভালোভাবে প্রশিক্ষণ নিতে হবে। তাহলে অচিরেই আমরা মামলাজট থেকে মুক্তি পাব। তা ছাড়া মামলাজট থেকে মুক্তি পাওয়া কঠিন।’ তিনি বলেন, ‘আগামী ৫ বছরের মধ্যে প্রযুক্তি এমন জায়গায় যাবে যে, জুডিশিয়ারিতে কোনো পেন্ডিং মামলা থাকবে না। কিন্তু এ প্রযুক্তির সৎ ব্যবহার করতে হবে এবং প্রযুক্তির ব্যবহারে আমাদের প্রস্তুতি নিতে হবে।’ 

করোনাকালের পরিস্থিতি নিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘করোনায় বিচার ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ ছিল। তখন স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন, “জেলখানা আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, কিছু একটা করেন। ” তারপর ভার্চুয়াল কোর্ট হওয়ার পর এক লাখ লোকের জামিন হয়েছে। একজন প্রধান বিচারপতির সময় কোর্ট বন্ধ থাকা—এর চেয়ে দুর্ভাগ্যজনক আমার জীবনে বোধ হয় কোনো ঘটনা ঘটেনি। সুতরাং আমি যে কোর্ট চালু রাখতে পেরেছি, এ জন্য প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আইনমন্ত্রী, আইসিটি উপদেষ্টা ও আইসিটি প্রতিমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।’ 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে