হোম > সারা দেশ > ঢাকা

৫ তলার চুলা থেকে আগুনের সূত্রপাত, ফ্লোরজুড়ে জুতা ও চামড়ার পণ্য

আজকের পত্রিকা ডেস্ক­

হাজারীবাগে ট্যানারি গোডাউনে আগুন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর হাজারীবাগ ট্যানারি এলাকার কাঁচাবাজারের পাশে ফনেক্স নামের আটতলা ভবনটিতে আগুনের সূত্রপাত হয়েছে পাঁচতলায় এক চুলা থেকে। পাঁচতলায় পুরোটা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে জুতা, চামড়ার পণ্য ও কাঁচামাল। ফলে মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর ভবন থেকে বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে এসব কথা বলেন সেখানকার কর্মীরা। আজ শুক্রবার দুপুরের দিকে এই ভবনটিতে আগুন লাগে। পরে ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আসাদ নামের একজন আজকের পত্রিকা বলেন, তিন বছর ধরে সেখানে কাজ করেন তিনি। প্রত্যেক তলাতেই অনেক মানুষ থাকে এবং কাজ করে। শুক্রবার জন্য সেখানে মানুষ তুলনামূলক কম ছিল। পাঁচতলায় আগুন ছড়িয়ে পড়ার পরপরই তিনিসহ অন্যরা দৌড়ে নেমে আসেন।

ফায়ার সার্ভিস বলছে, বেলা ২টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ২টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস টিম। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণের দিকে। তবে পাঁচতলার আগুন ছয়তলাতেও ছড়িয়ে পড়েছে। সেখানেও ক্ষয়ক্ষতি হয়েছে।

মালেক শিকদার নামে ওই ভবনের এক ব্যবসায়ী বলেন, দুপুরে নামাজ পড়ে এসে তিনি আগুনের খবর পান। দৌড়ে এসে দেখেন পাঁচতলায় দাউদাউ করে আগুন জ্বলছে। সেখানে এক কক্ষে তাঁর ১৫ লাখ টাকার চামড়া ছিল।

মালেক শিকদার অভিযোগ, এক ভবনে ১০০ ব্যবসায়ী কাজ করায় এই ঘটনাগুলো বারবার ঘটে। এর আগেও চারতলায় আগুন লেগেছিল।

এদিকে বিবিজি সদর দপ্তর থেকে বলছে, অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে যেন কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি যেন না হয়, সে জন্য এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একইভাবে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীতে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে’ স্কুলছাত্রকে ছুরিকাঘাত, ঢামেকে চলছে জরুরি অস্ত্রোপচার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৫ জুলাই

মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ শামীমসহ ৮ ছিনতাইকারী গ্রেপ্তার: র‍্যাব

গণপিটুনিতে যুবক আহত, পরে পুলিশ হেফাজতে মৃত্যু

ফ্ল্যাট দুর্নীতি: টিউলিপ সিদ্দিকের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১ সেপ্টেম্বর

রাজধানীতে পৃথক স্থানে কিশোর ও যুবকের আত্মহত্যার অভিযোগ

বিমানবন্দরে যাত্রীর হারানো ব্যাগ-ল্যাপটপ উদ্ধার করে হস্তান্তর করলেন আনসার সদস্যরা