হোম > সারা দেশ > ঢাকা

নোয়াখালীতে বিদ্যুতায়িত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় বৈদ্যুতিক মোটরের দিয়ে ধানখেতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মিরাজ মাঝি (৪৭) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আন্ডারচর ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিরাজ মাঝি ওই গ্রামের আবুল কালামের ছেলে। তিনি স্থানীয় শান্তিরহাট বাজারে মুদি ব্যবসায়ী ছিলেন। 

নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খুরশিদ আলম ক্বারী বলেন, সকালে দোকান থেকে বাড়িতে যান মিরাজ মাঝি। পরে বাড়ির পার্শ্ববর্তী ধানখেতে পানি দিতে যান। এ সময় বৈদ্যুতিক মোটর দিয়ে খেতে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান মিরাজ। পরে স্থানীয় লোকজন ধানখেতে তাঁকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে