হোম > সারা দেশ > ঢাকা

২ ঘণ্টার চেষ্টায় মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) মো. আক্তারুজ্জামান আজকের পত্রিকাকে আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আগুন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে এসেছে। উদ্ধার কাজ চলছে। 

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই কর্মকর্তা। 

ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখার কর্মকর্তা আনোয়ার হোসেন দোলন জানান, আধাপাকা টিনের ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এতে অনেক পরিবারই ঘর থেকে তাদের মালামাল বের করতে পারেনি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো নিরুপণ করা যায়নি। 

এর আগে আজ সোমবার সকাল সাড়ে ৬টার পর আগুনে খবর পায় তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশন। পরে তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরও ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

তেজগাঁও ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, ‘সকাল ৬টা ৪৮ মিনিটে আমরা মহাখালী সাততলা বস্তিতে আগুন লাগার খবর পাই।’

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক

গ্রেপ্তার এড়াতে বাড়ির চারপাশে সিসি ক্যামেরা বসিয়েও শেষরক্ষা হলো না!

সাবেক এমপি সানজিদা ও সাবেক সচিব নজরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজধানীর চার স্থানে ছড়ানো লাশের টুকরা, খুনি থাকতেন একই ফ্ল্যাটে: পুলিশ

হাত ও পায়ের পর এবার মাথা উদ্ধার