হোম > সারা দেশ > ঢাকা

ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী বিডিআর বিদ্রোহ মামলার আসামি শেখ জোবায়ের হোসেনের (৬৫) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৩টার দিকে কারারক্ষীরা মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারা সূত্রে জানা যায়, মৃত জোবায়ের হোসেনের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার দরগাইপীর গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাতে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা ওই আসামিকে হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে