হোম > সারা দেশ > ঢাকা

সায়েন্স ল্যাব এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল 

ঢাবি প্রতিনিধি

রাজধানীর সায়েন্স ল্যাবে শুরু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল। আজ শুক্রবার জুমার নামাজের পর বেলা ২টার দিকে এই মিছিল শুরু হয়। 

গণমিছিলে থাকা আব্দুল্লাহ মাহমুদ নামের একজন আজকের পত্রিকাকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফার প্রতি সমর্থন রেখে আজকের কর্মসূচিতে আমরা জড়ো হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’ 

এ সময় মিছিলে যোগ দেওয়া ছাত্র-জনতা ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। 

এ সময় সায়েন্স ল্যাব বায়তুল মামুর মসজিদের নিচে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ করা যায়।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে