হোম > সারা দেশ > ঢাকা

নাসার নজরুলের স্ত্রী নাসরিনের ৫ কোটি ২৯ লাখ টাকার জমি ক্রোকের নির্দেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ছবি: সংগৃহীত

নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী ও এক্সিম ব্যাংকের সাবেক পরিচালক নাসরিন ইসলামের মালিকানাধীন ৬০৪ দশমিক ৩৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। কুমিল্লা জেলার বিভিন্ন মৌজায় থাকা এই ভূ-সম্পত্তির মূল্য দেখানো হয়েছে ৫ কোটি ২৯ লাখ ৪২ হাজার ১০৪ টাকা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম এই সম্পত্তি ক্রোক চেয়ে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, নাসরিন ইসলাম ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকা মূল্যের সম্পদ অবৈধভাবে অর্জন ও ভোগ দখলে রেখেছেন।

দুদকের তদন্তকালে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মামলার আসামি নাসরিন ইসলাম তাঁর নামীয় এই স্থাবর সম্পদ বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তি হওয়ার আগেই যদি এই অবৈধ সম্পত্তি স্থানান্তর বা রূপান্তর হয়ে যায়, তবে তা রাষ্ট্রের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হবে। এসব সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া প্রয়োজন।

এর আগে নজরুল ইসলামের বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দেন একই আদালত।

২০০৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নজরুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

নবনির্বাচিত এমপি ও মন্ত্রীদের শপথ ঘিরে সংসদ এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা

বাবা-ভাইসহ সনি র‍্যাংগসের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

ই-অরেঞ্জের সোনিয়া-মাসুকুর দম্পতিসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ট্রান্সকম গ্রুপের শেয়ার আত্মসাতের মামলা: সিমিন রহমান ও তাঁর মাসহ ছয়জনকে অব্যাহতি

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র নিহত

রাজধানীর শ্যামপুরে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

সাভারে ফিলিং স্টেশনে থেমে থাকা বাসে আগুন

নিজের ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন নবনির্বাচিত এমপি জাহাঙ্গীর

৩২ নম্বর থেকে আটক ঢাবি শিক্ষককে ছেড়ে দিয়েছে পুলিশ