হোম > সারা দেশ > ঢাকা

পীরগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাকের চাপায় যতীন (৪০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার লোহাগাড়া বাজারের ধূপড়ীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সেই সঙ্গে জব্দ করা হয়েছে ট্রাকটি।’ 

স্থানীয়দের সঙ্গে জানা গেছে, যতীন উপজেলার ভোমরাদহ ইউনিয়নের মালিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সেনুয়া বাজারে দরজির কাজ করতেন। শুক্রবার সন্ধ্যায় কৃষ্ণ মোহন রায় ও বিশ্বাস নামের দুই যুবকসহ মোটরসাইকেলে তিনি বাজারে যাচ্ছিলেন। পথে লোহাগাড়া বাজারের ধূপড়ীঘাট এলাকায় পীরগঞ্জগামী একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান যতীন।

শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার দাবি, শিশু সুরক্ষা জোরদারের আহ্বান

পল্লবীতে শিশু হত্যার বিচার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ-বিক্ষোভ

প্রবাসীর মরদেহ ৮ টুকরা: ‘প্রেমিকা’ তাসলিমার স্বীকারোক্তি

সাবেক এমপি তুহিন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের উদ্বেগ

শেষ হলো বিমানের প্রি-হজ কার্যক্রম

রাত ৩টায় আদালত বসিয়ে সাজা দিতে চাওয়া বিচার বিভাগ নিয়ন্ত্রণের অভিপ্রায়: শিশির মনির

ঢাকাসহ আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন

রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা, বিদ্যালয়ে হামলা-ভাঙচুর

স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে মারধর