হোম > সারা দেশ > কুমিল্লা

জোর করে ধানের শীষে সিল মারার চেষ্টা, ৩৮ ব্যালট বাতিল, আটক ৩

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লালমাই উপজেলার চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জোর করে সিল মারায় বাতিল হওয়া ব্যালট পেপার। ছবি: সংগৃহীত

কুমিল্লা-১০ (কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনে একদল লোক তিনটি ভোটকক্ষে জোর করে ঢুকে ধানের শীষ প্রতীকে সিল মারার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে।

এ নিয়ে কেন্দ্রে উত্তেজনার সৃষ্টি হলে প্রায় দেড় ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। ঘটনাস্থল থেকে দায়িত্বরত কর্মকর্তারা সিল মারা ৩৮টি ব্যালট পেপার উদ্ধার করে সেগুলো বাতিল করেন।

কুমিল্লার লালমাই উপজেলার চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, দুপুরের দিকে একদল লোক কেন্দ্রে প্রবেশ করে তিনটি ভোটকক্ষে জোরপূর্বক ঢুকে পড়ে। তারা ব্যালট ছিনিয়ে নিয়ে ধানের শীষ প্রতীকে সিল মারার চেষ্টা করে। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তাৎক্ষণিক তৎপরতায় কোনো সিল মারা ব্যালট বাক্সে প্রবেশ করাতে পারেনি।

আমজাদ হোসেন আরও জানান, ঘটনাস্থল থেকে সিল মারা ৩৮টি ব্যালট উদ্ধার করা হয়েছে। নিয়ম অনুযায়ী সেগুলো বাতিল হিসেবে গণ্য করা হয়েছে এবং পৃথকভাবে সংরক্ষণ করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়।

কারা এ ঘটনার সঙ্গে জড়িত—সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি প্রিসাইডিং কর্মকর্তা আমজাদ হোসেন। তিনি বলেন, ‘আমরা বাইরে থেকে দায়িত্ব পালনের জন্য এসেছি। যারা কেন্দ্রে প্রবেশ করেছিলেন, তাঁদের কাউকে ব্যক্তিগতভাবে চিনি না।’

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার কারণে বেলা দেড়টা থেকে প্রায় দেড় ঘণ্টা ভোট গ্রহণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। পরে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু জানান, উদ্ধার হওয়া সিল মারা ব্যালটগুলো বাতিল ব্যালট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুমিল্লা-৪: হাসনাতের নিজ কেন্দ্রে ট্রাক শূন্য, মঞ্জু মুন্সীর কেন্দ্রেও শাপলা কলির জয়

অ্যাম্বুলেন্সে শুয়ে ভোটকেন্দ্রে প্রার্থীর মা, ভোট দিয়ে আবার হাসপাতালে

ফেসবুক লাইভে বিএনপি-সমর্থিত প্রার্থী জসিমের ভোট বর্জনের ঘোষণা

কুমিল্লায় জাল ভোট দেওয়ায় ৩ জনের কারাদণ্ড

কুমিল্লায় ভোট দিলেন শতবর্ষী রাবেয়া খাতুন

জনগণের যে কোনো রায় জামায়াতে ইসলামী মেনে নেবে: নায়েবে আমির

এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ

ভাইরাল ভিডিওটি এআই দিয়ে তৈরি, দাবি মঞ্জুরুল মুন্সীর আইনজীবীর

মঞ্জুরুল আহসানকে শোকজ, সশরীরে আজ দুপুরে সাক্ষাৎ

মঞ্জুরুল আহসানের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ