হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টায় উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়নের ভাটপাড়া রাস্তার এই দুর্ঘটনা ঘটে। 

খবর পেয়ে সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালান। 

এ ঘটনায় নিহতরা হলেন জমির হোসেন (৩২) ও মোজাম্মেল হক (২৪)। আহতের নাম এছাক মিয়া (৭৫)। আহত বৃদ্ধ স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন। 

জানা গেছে, চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানটি পথে উপজেলার সুয়াগাজী বাটপারা মোরে ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক ও এক যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন একজন বৃদ্ধ পথচারী। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের বকাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়েছেন। কাভার্ড ভ্যান উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

চার্জশিট দেয়নি পুলিশ বিচার শুরুর অপেক্ষা

কুমিল্লায় পাউবোর জমি নিয়ে দ্বন্দ্বে যুবদলকর্মী খুন, প্রধান অভিযুক্ত ভাইসহ আটক

এক বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন