হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে দুই শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে হাফেজি মাদ্রাসার দুই শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক মাওলানা কবির হোসেন ওরফে কবির হুজুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার কাশিনগর বাজার এলাকার একটি হাফেজি মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার দুই শিক্ষার্থীর বয়স ১১ ও ১২ বছর।

গতকাল দুই শিক্ষার্থী তাদের স্বজনদের কাছে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে। পরে স্বজনেরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন।

স্বজনদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় শিক্ষক কবির হোসেন বিষয়টি স্বীকার করেছেন।

পরে স্বজনেরা পুলিশে খবর দিলে চৌদ্দগ্রাম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবির হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ঘটনায় ভুক্তভোগী দুই শিশুর পরিবার পৃথক দুটি মামলা করেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, দুই শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে হাফেজ মাওলানা কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

অ্যাম্বুলেন্সে রোগী বহনের আড়ালে মাদক পাচার, আটক ২

আলিমে ২১ শিক্ষার্থীর জন্য ছিলেন না একজন শিক্ষকও

দেবিদ্বারে ৬২ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

কুমিল্লায় ফেসবুকে অস্ত্রসহ ভিডিও প্রকাশ, কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৩৬ জন

ইংরেজি-উচ্চতর গণিতে বিপর্যয়, কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ

শচীন দেবের জীবন ও কর্ম নিয়ে আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান

পূজামণ্ডপের বরাদ্দের চাল নিয়ে বাণিজ্য, যুবদল নেতার কেনা ৫১৮ বস্তা জব্দ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযানে আটক আরও ৩৫১ জন

মদ্যপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৪