হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় সৌদিপ্রবাসীর স্ত্রী, ছেলে ও ভাতিজার গলাকাটা লাশ উদ্ধার

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রতীকী ছবি

কুমিল্লার হোমনায় এক সৌদিপ্রবাসীর স্ত্রী, ছেলে ও ভাতিজার গলাকাটা লাশ মিলেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার উত্তর মনিপুর তরফ আলীর বাড়িতে তাঁদের লাশ পাওয়া যায়।

নিহত ব্যক্তিরা হলেন তরফ আলীর ছেলে সৌদিপ্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী সুখী (৩০) এবং তাঁর ছেলে হোসাইন (৫)। আরেকজন হলেন জহিরুলের ভাতিজা জুবায়েদ (৪)। জুবায়েদের বাবা সৌদিপ্রবাসী আবদুস সাত্তার।

তুষি নামের এক স্বজন জানান, জহিরুলের স্ত্রী সুখী তাঁর একমাত্র ছেলেকে নিয়ে দালানঘরে থাকতেন। গতকাল রাতে সুখীর দেবরের ছেলে জুবায়েদও তাঁর সঙ্গে ঘুমাতে যায়। আজ সকালে অনেক বেলা হয়ে গেলেও কেউ ঘুম থেকে না ওঠায় তাঁদের ডাকতে যান জুবায়েদের মা। তিনি দরজার সামনে গিয়েই দেখেন, তাঁর ছেলের গলাকাটা লাশ মেঝেতে পড়ে আছে। তাঁর চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসেন। তাঁরা দেখেন পাশের কক্ষে এককোণে সুখী এবং আরেক পাশে তাঁর ছেলে হোসাইনের গলাকাটা লাশ পড়ে আছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, তিনি ঘটনাস্থলে আছেন এবং এই তিন খুনের রহস্য উদ্‌ঘাটন ও অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নিখোঁজের ২ দিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

৩২ বছরের শিক্ষকতা শেষে জান্নাতুল ফেরদৌসকে সংবর্ধনা, মোটর শোভাযাত্রায় বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থীরা

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

এমপি হাসনাত আবদুল্লাহকে সংযত হয়ে কথা বলার আহ্বান উপজেলা বিএনপির

প্রবাসীদের অর্থে সেতু নির্মাণ, দুর্ভোগ কমল ৫ গ্রামের মানুষের

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লায় বিধবার ঘর ভাঙচুরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় ব্যাংক কর্মকর্তা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি

কুমিল্লায় স্ত্রী-সন্তান হত্যা মামলায় সাজাভোগ শেষে মুক্ত সাবেক সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লার মেঘনায় নিখোঁজ ১১ বছরের শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর