হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুতায়িত হয়ে শেখ আহমেদ (২৮) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শেখ আহমেদ আদর্শ গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) তারেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শেখ আহমেদের সঙ্গে থাকা আরেক শ্রমিক মহসিন বলেন, ‘গত এক মাস ধরে সৈয়দপুর গ্রামের নাজমুল হোসেনের ভবন নির্মাণের কাজ চলছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় ছাদের সেন্টারিং (কাঠ-বাঁশ) খোলার সময় ভুলবশত নিচে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে শেখ আহমেদ। আমি পাশের রুমে কাজ করছিলাম। কোনো সাড়াশব্দ না পেয়ে এসে দেখি সে উপুড় হয়ে পড়ে আছে। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) তারেক হাসান জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে লাশ হস্তান্তর করা হবে।

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

গরমে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ

বর্ষাকালে গোমতী নদীতে পানি উঠলে আমরা আতঙ্কে থাকি: হাসনাত আবদুল্লাহ

চৌদ্দগ্রামে মাদ্রাসাশিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

স্বামীর কাছ থেকে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ৩

আমি দেবিদ্বারের নারীদের শিক্ষার দায়িত্ব নেব ইনশা আল্লাহ: হাসনাত আবদুল্লাহ

লোডশেডিংয়ের প্রতিবাদে মোমবাতি বিতরণ করলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় স্বামীর কাছ থেকে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ড ভ্যান সংঘর্ষে মা-ছেলে নিহত

দাউদকান্দিতে নিহত ৭ শ্রমিক: দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দিচ্ছে উপজেলা প্রশাসন