হোম > সারা দেশ > কুমিল্লা

‘বেগমপাড়ায় আমাদের বাড়ি-গাড়ি নেই’— হাসনাত আবদুল্লাহ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত এক পথযাত্রায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, “বেগম পাড়ায় আমাদের কোনো বাড়ি নেই, গাড়িও নেই। কিন্তু অনেক রাজনৈতিক মুরব্বির বাড়ি-গাড়ি রয়েছে সেখানে। তাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে, চিকিৎসাও নেয় বিদেশে। সাধারণ মানুষ দেশে চিকিৎসা নিলেও কিছু বিশেষ মানুষ বিদেশমুখী।”

আজ সোমবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত এক পথযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে হবে। তিনি বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে তরুণরা দেশে থেকেই মানসম্মত শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ পাবে। বেকারমুক্ত বাংলাদেশ গড়তে সরকারি ও বেসরকারি খাতে মেধাবীদের কাজের সুযোগ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে আরও গতিশীল করতে হবে এবং আগামী বাজেটে এসব খাতকে অগ্রাধিকার দিতে হবে।/

পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি বলেন, “পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে। অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির কারণে গ্রেপ্তার হতে হয়েছে, এখনো একই পরিস্থিতি দেখা যাচ্ছে। আমরা এমন বাংলাদেশ চাই না।”

আওয়ামী লীগের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, “যে দলের নেতারা নিজেদের কর্মীদের ফেলে দেশ ছেড়ে পালিয়ে যায়, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ।”

চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা উল্লেখ করে তিনি মাদকবিরোধী অবস্থানের কথাও তুলে ধরেন। বলেন, “মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। পুলিশ ও মাদক কারবারি একসঙ্গে চলতে পারে না। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি নিতে হবে।”

এনসিপি নেতা সুফিয়ান রায়হানের সভাপতিত্বে ও মামুন মজুমদারের পরিচালনায় পথযাত্রায় আরও বক্তব্য দেন জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপির কেন্দ্রীয় নেতা নবীন্দ্র নাথ সাহা, জেলা যুগ্ম সমন্বয়কারী ইব্রাহিম খালেদ ও নেতা মাসুমুল কাউছারসহ অন্যরা।

কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী

‘হয় সে আমাকে বিয়ে করবে, না হয় এই বাড়িতেই আমার মৃত্যু হবে’

চায়ের দোকানে গাঁজা বিক্রি, দোকানি আটক

কুমিল্লায় ভারতীয় সীমান্তের শূন্যরেখায় নারীর মরদেহ উদ্ধার

বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু, সাড়ে চার ঘণ্টা পর মিলল মরদেহ

ফেসবুকে প্রেম: গর্ভপাত ও বিয়েতে অস্বীকৃতি, তরুণকে হত্যায় আটক কিশোরী

দাউদকান্দিতে মাটি কাটা নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত মকবুলের ঢাকায় মৃত্যু, মামলা

‘ভিটামিন ‘‘এ’’ শিশুদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’

দেশে ফিরেই বিমানবন্দরে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা

অটোরিকশা চুরিতে থমকে গেল পঙ্গু মনিরের জীবনের চাকা