হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় ঈদের প্রধান জামাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মুসল্লিরা। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের এই বৃহৎ জামাতে অংশ নেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মুসল্লি।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় অনুষ্ঠিত প্রধান জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা কারি মো. ইব্রাহিম। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

জামাতে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক মো. রেজা হাসান, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। জামাত শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানান। তিনি নগরবাসীর সহযোগিতা পেলে ঈদের ৮ ঘণ্টার মধ্যেই কোরবানির সব বর্জ্য অপসারণ করা সম্ভব হবে জানান।

জেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও জেলার ১৭টি উপজেলায় ১ হাজার ৯১২টি মসজিদ এবং ১ হাজার ৫৯৮টি ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

‘আমার সন্তানটাকে তুমি দেখে রেখো’—আত্মহত্যার আগে স্ত্রীকে বিকাশকর্মীর শেষ মেসেজ

দেবিদ্বারে ১১ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

চামড়া সংরক্ষণে ২২ হাজার মানুষকে প্রশিক্ষণ দিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

খাদ্য উৎপাদনে প্রতিটি ইঞ্চি জমি ও জলাশয় ব্যবহার করা হবে: কৃষিমন্ত্রী

কোরবানির ৮ ঘণ্টার মধ্যে নগরীর বর্জ্য অপসারণ হবে: কুসিক প্রশাসক টিপু

দুই কোটির বেশি শিশু হামের টিকার আওতায় এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লার চৌদ্দগ্রাম: মাটি লুটে ঝুঁকিতে মহাসড়ক হেলে পড়েছে বিদ্যুতের খুঁটি

নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবহন নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ: সড়ক ও সেতুমন্ত্রী

তথ্য গোপন করে ১৬ বছর ধরে প্রধান শিক্ষকের পদে বহাল তিনি

শিক্ষার্থীদের ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন