হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে কিশোর নিখোঁজ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ সোমবার বেলা ১টার দিকে সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। নিখোঁজ মোহাম্মদ তারেক (১৪) কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের শাহ ফকির বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

মাসুদ রানা বলেন, সকালে ঈদের নামাজ শেষে ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার এলাকার সাত কিশোর মিলে সমুদ্রসৈকতে বেড়াতে আসে। তারা সৈকতে ঘোরাঘুরির একপর্যায়ে সাগরে গোসলে নামে। এ সময় ভাটার টানে স্রোতে এক কিশোর ভেসে যায়। নিখোঁজ কিশোরকে উদ্ধারে সৈকতে দায়িত্বরত বিচ ও লাইফগার্ড কর্মীরা কাজ করছেন।

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বাবা নিখোঁজ, ছেলে উদ্ধার

দুর্নীতি মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের সশ্রম কারাদণ্ড

মহেশখালী চ্যানেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা

রোহিঙ্গা ক্যাম্পে আবার পাহাড়ধস, তরুণীর মৃত্যু

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভাঙা: জোয়ারে ডুবে যায় ঘরবাড়ি

চকরিয়ায় কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, মিন্টু বাহিনীর প্রধান আটক

বৃষ্টি, ঝাউবন আর সাগরের ঢেউয়ে মেতে রাখাইনদের বর্ষা উৎসব

দুর্যোগ মোকাবিলা করার সব প্রস্তুতি সরকারের রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী