হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের রামু উপজেলায় বাঁকখালী নদীর তীর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মিনহাজ উদ্দিন তুষার (৩৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বাসিন্দা ছৈয়দ নুরের ছেলে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে ওসি বলেন, সকালে স্থানীয় লোকজন নদীর তীরের সবজিখেতে কাজ করতে এলে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে। পুলিশ নিহতের পকেটে থাকা মোবাইল সিমের সূত্র ধরে যুবকের পরিচয় শনাক্ত করে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি মনিরুল ইসলাম বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। থানা-পুলিশ ও পিবিআইয়ের একটির টিম ইতিমধ্যে রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে।

কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে পাহাড়ধস, নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু

সমুদ্র গবেষণা ইনস্টিটিউট: দেশেই তৈরি হচ্ছে সমুদ্র গবেষণার বিশেষ জাহাজ

মাতামুহুরী উপজেলা যুবদলের কমিটি স্থগিত

মিয়ানমারে তীব্র বিস্ফোরণের শব্দ, কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

দিনদুপুরে অস্ত্রের মুখে নিজ বাড়ি থেকে পল্লিচিকিৎসককে অপহরণ

চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

কক্সবাজারের ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারে ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজারে চাকরি মেলা, কর্মসংস্থানের সুযোগ পেলেন ১৩২ জন

‘ঘুষে’ সংশোধন হয় জমি রেজিস্ট্রির নামের ভুল