হোম > সারা দেশ > কক্সবাজার

গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় ঘরে ঢুকে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ওই এলাকার এক প্রবাসীর স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ৩টায় সেহরির সময় চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা এসে গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের এক স্বজন জানান, ওই গৃহবধূর গলা ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। তাঁকে শ্বাসরোধ ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ধর্ষণের পর লালা বিবিকে হত্যা করেছে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, নিহতের সুরতহাল করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার কিছু আলামত পাওয়া গেছে জানিয়ে ওসি বলেন, নিহতের শরীরের বিভিন্ন অংশে, কপালে, হাতে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে। ঘটনার তদন্ত ও অপরাধীদের শনাক্ত করতে পুলিশ মাঠে কাজ করছে বলে জানান তিনি।

মহেশখালী চ্যানেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা

রোহিঙ্গা ক্যাম্পে আবার পাহাড়ধস, তরুণীর মৃত্যু

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভাঙা: জোয়ারে ডুবে যায় ঘরবাড়ি

চকরিয়ায় কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, মিন্টু বাহিনীর প্রধান আটক

বৃষ্টি, ঝাউবন আর সাগরের ঢেউয়ে মেতে রাখাইনদের বর্ষা উৎসব

দুর্যোগ মোকাবিলা করার সব প্রস্তুতি সরকারের রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তাদের ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি: ইশরাক

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ১৬১৩ বাড়িঘর ক্ষতিগ্রস্ত