হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে বিএনপি দলীয় এমপির বহরের গাড়িচাপায় শিশু নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের বহরের একটি গাড়ির চাপায় এক শিশু নিহত হয়েছে। এ সময় উত্তেজিত জনতা কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. খালিদ বিন ওয়ালিদ (৮) বদরখালী ইউনিয়নের তেচ্ছিপাড়ার বাসিন্দা আমানুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ কুতুবদিয়া উপজেলা দলীয় সফর শেষে তিনটি গাড়ি নিয়ে মহেশখালী যাচ্ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে চিরিংগা-বদরখালী সড়কের বদরখালীর আহমদ কবিরেরঘাটা এলাকায় পৌঁছালে বহরের একটি গাড়ির সঙ্গে শিশুটি ওয়ালিদের ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর এলাকার লোকজনের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বহরের একটি গাড়ি ভাঙচুর করা হয়। আলমগীর ফরিদের নেতা-কর্মীরা স্থানীয় কয়েকজনকে মারধর করে আহত করে। তাঁদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। খবর পেয়ে চকরিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সংসদ সদস্যের গাড়ি বহরের একটি গাড়ির ধাক্কায় শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। সেখানে একটি গাড়ি ভাঙচুর করেছে স্থানীয় লোকজন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে বক্তব্য নিতে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি ।

তামাকখেত থেকে মাংস বিক্রেতার লাশ উদ্ধার, জমির বিরোধে পরিকল্পিত হত্যার অভিযোগ

চকরিয়ায় পিকআপের ধাক্কায় বাবা নিহত, ছেলে আহত

কক্সবাজারে বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টপুত্রের গাড়িবহর দুর্ঘটনার কবলে

পেকুয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৬

টেকনাফে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, ১০ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফের পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফে সমুদ্রসৈকতে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদ নির্বাচিত

কক্সবাজারে সালাহউদ্দিন আহমদ বিপুল ভোটে এগিয়ে, বাকি তিনটিতেও ধানের শীষের দাপট

কক্সবাজার-১: বিএনপির সালাহউদ্দিন বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে