হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে পুকুরে ডুবে মামাতো-ফুপাতো বোনের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁহে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো বোন। গতকাল রোববার বিকেলে উপজেলার পোকখালী ইউনিয়নের মালমুরাপাড়ায় এ ঘটনা ঘটে। 
 
নিহত শিশুরা হলো, মালমুরাপাড়ার বাসিন্দা আবু আহমদ ওরফে আবু মাঝির ছোট ছেলের মেয়ে আদিবা মণি (২) এবং বড় মেয়ের কন্যা ইলমা মণি (৩)।

ঈদগাঁহে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাতে শুভরঞ্জন চাকমা বলেন, বিকেলে ইলমা মণি ও আদিবা মণি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে স্বজনদের অগোচরে তারা বাড়ির পার্শ্ববতী মসজিদের পুকুরপাড়ে চলে যায়। এতে দুজনই পুকুরের পানিতে পড়ে যায়। স্বজনেরা দুই শিশুকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে দুজনকে পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। 

ওসি জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার ব্যাপারে স্বজনদের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ করা হয়নি।

কক্সবাজারে হোটেলে হঠাৎ আগুন, আতঙ্কে বাইরে দুই শতাধিক অতিথি

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের সৈকত: অসচেতনতা, বৈরী আবহাওয়ায় বাড়ছে প্রাণহানি

২৬ ঘণ্টা পর সৈকতে ভেসে এল বিশ্ববিদ্যালয়ছাত্র নিবিড়ের মরদেহ, নিহত বেড়ে ৫

কক্সবাজারে সাগরে মিলল আরও একজনের মরদেহ, এখনো নিখোঁজ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী নিবিড়

রামুতে বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩

সৈকতে বিসর্জনের প্রস্তুতি, পর্যটকের ঢল

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

কক্সবাজারে বেড়াতে গিয়ে টমটমের ধাক্কায় এক সন্তান নিহত, আহত আরেকজন