হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে অস্ত্রসহ শাহীন বাহিনীর একজন আটক

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

অস্ত্রসহ আটক নুরুল আবছার। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার জেলার পাহাড়ি জনপদ রামুর গর্জনিয়া থেকে মিয়ানমার সীমান্তে চোরাচালান চক্রের প্রধান ডাকাত শাহীন বাহিনীর থার্ড ইন কমান্ড নুরুল আবছারকে (৩৪) অস্ত্রসহ আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৮ জুলাই) দিবাগত ভোররাতে রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রাম থেকে নুরুল আবছারকে চারটি দেশীয় একনলা বন্দুক, একটি দেশীয় দোনলা বন্দুক, আট রাউন্ড গোলাবারুদ, ছয়টি খালি খোসাসহ আটক করে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি।

২১ জুলাই সীমান্তের জামছড়ি বিওপি কর্তৃক জব্দ করা ৯৬৬০ পিস বার্মিজ ইয়াবার মামলায় পলাতক আসামি ছিলেন নুরুল আবছার। তিনি গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামের ফরিদুল আলমের ছেলে।

ইতিপূর্বে নুরুল আবছার ২০২৪ সালের ১৪ মার্চ গর্জনিয়ার থিমছড়ি এলাকায় তালেব হত্যাকাণ্ডের সঙ্গে ডাকাত শাহীনের বাহিনীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে দাবি বিজিবির।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস জানান, সীমান্ত ও পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শাহীনের গরু ও মাদক চোরাচালানে নুরুল আবছার অন্যতম সহযোগী। নুরুল আবছার ডাকাত শাহীনের মিয়ানমার থেকে আনা গরুর খামারের ম্যানেজার ছিলেন বলে জানা যায়। এ ছাড়া ডাকাত শাহীনের বর্তমান নানা এজেন্ডা বাস্তবায়নে জড়িত ছিলেন।

আটক নুরুল আবছারকে অবৈধ অস্ত্র, গোলাবারুদসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

কক্সবাজারে গ্যাস পাম্পে আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু

টেকনাফ মেরিন ড্রাইভে জিপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে ১৫৩ জন উদ্ধার, আটক ১৫

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও খাদ্যদ্রব্যসহ আটক ১৯

কক্সবাজার শহরে এলপিজি গ্যাসপাম্পে দুই দফা আগুন, অগ্নিদগ্ধসহ আহত ১০

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে কুতুবদিয়ার জেলে নিহত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, সংবাদকর্মী নিহত

এক জালে ধরা পড়ল ৬ হাজার কেজি লাল কোরাল

টেকনাফে ২ কোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক আটক