হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 

টেকনাফ মহেশখালীয়াপাড়া নৌকা ঘাটে ছুরি মাছ বিক্রি করেন জেলেরা। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারে টেকনাফে জেলেদের জালে ধরা পড়েছে ১০৯ মণ ছুরি মাছ। আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সাগর থেকে এই বিপুল পরিমাণ মাছ ধরেন তাঁরা। একসঙ্গে এত মাছ ধরা পড়ায় টেকনাফ মহেশখালীয়াপাড়া নৌকা ঘাটে জেলে, নৌকার মালিক ও মাছ ব্যবসায়ীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, আজ সকাল ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া নৌঘাট থেকে ২৫ জন মাঝিমাল্লা মৌলভী হাফেজ আহমেদের মালিকানাধীন নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যান। বেলা ১টার দিকে সাগর থেকে জাল টেনে তোলার সময় ঝাঁকে ঝাঁকে ছুরি মাছ উঠে আসে।

পরে পাল্লায় মাপ দিয়ে দেখা যায়, ধরা পড়া মাছের পরিমাণ প্রায় ১০৯ মণ। সাগরপাড়ে স্থানীয় মাছ ব্যবসায়ীদের কাছে প্রতি মণ ৭ হাজার ৫০০ টাকা দরে মাছগুলো বিক্রি করা হয়। এতে মাছের মোট দাম দাঁড়ায় ৮ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ সন্ধ্যায় নৌকার মালিক মৌলভী হাফেজ আহমদ বলেন, এতগুলো ছুরি মাছ ধরা পড়ায় জেলেরা অনেক খুশি। তিনি আল্লাহর কাছে শুকরিয়া জানান।

টানা জালের মাঝি মোহাম্মদ ইসলাম বলেন, ‘আমি ২৫ বছর ধরে মাছ শিকার করে আসছি। বেশি মাছ ধরা পড়লে কত যে খুশি লাগে, বুঝাইতে পারবো না।’

স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ এখলাস বলেন, এসব মাছ চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হবে।

কক্সবাজারে রাখাইন জনগোষ্ঠীর জলকেলি উৎসব শুরু

যুদ্ধ বন্ধের আহ্বানে রামুতে উদ্‌যাপিত হলো ৪০তম স্বর্গপুরী উৎসব

মাদকের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান, টেকনাফ থেকে বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুল তুলতে গিয়ে খুন হলেন বৃদ্ধ, যুবকের আত্মসমর্পণ

বঙ্গোপসাগর উপকূলে কোস্ট গার্ডের অভিযান: ১০ জলদস্যু ও ৮ পাচারকারী আটক

মুক্তিপণ না দিলে ৪ রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাচারের হুমকি, আটক ২

টেকনাফে মরদেহের বস্তাবন্দী ৩টি খণ্ডিত অংশ উদ্ধার

এক বছর পর চালু টেকনাফ স্থলবন্দর, পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রতিরোধে মনোযোগ দিতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই বন্ধু নিহত