হোম > সারা দেশ > কক্সবাজার

কুতুবদিয়ায় গ্যাস সিলিন্ডার গুদামে আগুন

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় অনুমোদনহীন এলপি গ্যাস সিলিন্ডার গুদামে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের কুতুবদিয়ায় অনুমোদনহীন এলপি গ্যাস সিলিন্ডার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ সোমবার বিকেলে ধুরুংবাজারের পশ্চিমপাশে অলিপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অলিপাড়ার বাসিন্দা সাইফুল ইসলাম প্রকাশ গুন্নু মাঝি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাড়িতে বিভিন্ন কোম্পানির এলপি গ্যাস সিলিন্ডার মজুত করে ব্যবসা করে আসছেন। আজ বিকেল সাড়ে ৪টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুরো বাড়িতে আগুন লেগে যায়। এ সময় বাড়িতে রাখা প্রচুর সামুদ্রিক জালও পুড়ে যায়।

ধুরুংবাজারের ধুরুং স্টোরের মালিক যমুনা অয়েল ও গ্যাসের ডিলার এস এম মঞ্জুর এবং আল্লাহর দান গ্যাসের ডিলার শহিদুল ইসলাম জানান, গুন্নু মাঝি বাড়িতে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার মজুত করে মাপে কমবেশি করে রি-লোড করে ব্যবসা করে আসছেন। রি-লোড করতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা তাঁদের।

প্রাথমিক তথ্যমতে, ওই বাড়ির উঠানে থাকা কোটি টাকার জাল ও ২০০ গ্যাসের সিলিন্ডার পুড়ে গেছে। তবে সময়মতো আগুন নেভাতে পারায় পাকা ভবন রক্ষা পেয়েছে।

এ বিষয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে টিম প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস লিকেজের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

কক্সবাজারে দুই এডিসিসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা

টেকনাফে পাহাড় থেকে ৩ মরদেহ উদ্ধার, অপহরণ চক্রের সদস্য বলে ধারণা

কক্সবাজারে রাখাইন জনগোষ্ঠীর জলকেলি উৎসব শুরু

যুদ্ধ বন্ধের আহ্বানে রামুতে উদ্‌যাপিত হলো ৪০তম স্বর্গপুরী উৎসব

মাদকের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান, টেকনাফ থেকে বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুল তুলতে গিয়ে খুন হলেন বৃদ্ধ, যুবকের আত্মসমর্পণ

বঙ্গোপসাগর উপকূলে কোস্ট গার্ডের অভিযান: ১০ জলদস্যু ও ৮ পাচারকারী আটক

মুক্তিপণ না দিলে ৪ রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাচারের হুমকি, আটক ২

টেকনাফে মরদেহের বস্তাবন্দী ৩টি খণ্ডিত অংশ উদ্ধার

এক বছর পর চালু টেকনাফ স্থলবন্দর, পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী