হোম > সারা দেশ > কক্সবাজার

পেকুয়ায় গুলি ছুড়ে ওসির বাড়ি থেকে গরু লুট

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কক্সবাজারের পেকুয়ায় গুলি ছুড়ে এক পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়ি থেকে গরু লুট করে নিয়েছে ডাকাত দল।

গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা চড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতি হয় চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবিরের বাড়িতে।

স্থানীয় লোকজন জানান, ওসি জাহিদুলের বাড়িতে তাঁর বাবা আহমদ কবির এবং ছোট ভাই মনিরুল কবির বাস করেন। বাড়ির পাশে একটি আধপাকা ঘরে গরু পালন করেন মনিরুল। প্রতিদিনের মতো গতকাল রাতে গোয়ালঘরটি বন্ধ করে বাড়িতে ঘুমাতে যান মনিরুল। গভীর রাতে বাড়ির অদূরে একটি পিকআপ ভ্যান দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি মনিরুলকে ফোনে খবর দেন। তখন তিনি বাড়ি থেকে বের হলে তাঁর দিকে টর্চের আলো ফেলে গুলি ছুড়তে শুরু করে ডাকাত দলের সদস্যরা।

মনিরুল বলেন, ‘রাত ১টার দিকে আমাদের বাড়ির কাছেই একটি পিকআপ দাঁড়িয়ে থাকতে দেখে একজন ফোন করে বিষয়টি জানান। তখন বাড়ি থেকে বের হতেই মুখের দিকে টর্চের আলো ফেলে ফাঁকা গুলি ছুড়ে। এ সময় চারটি গরু গোয়ালঘর থেকে বের করে ফেলে। এর মধ্যে দুটি ষাঁড় ও একটি বাছুর পিকআপে তুলে পালিয়ে যায় ডাকাত দল।’

মনিরুল জানান, গরু চুরিতে যুক্ত এক জনপ্রতিনিধিকে কিছুদিন আগে তাঁর পুলিশ কর্মকর্তা ভাইয়ের নেতৃত্বে চট্টগ্রাম শহরে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার সঙ্গে একই চক্রের ডাকাত দল জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন মনিরুল।

এ বিষয়ে পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারে দুই এডিসিসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা

টেকনাফে পাহাড় থেকে ৩ মরদেহ উদ্ধার, অপহরণ চক্রের সদস্য বলে ধারণা

কক্সবাজারে রাখাইন জনগোষ্ঠীর জলকেলি উৎসব শুরু

যুদ্ধ বন্ধের আহ্বানে রামুতে উদ্‌যাপিত হলো ৪০তম স্বর্গপুরী উৎসব

মাদকের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান, টেকনাফ থেকে বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুল তুলতে গিয়ে খুন হলেন বৃদ্ধ, যুবকের আত্মসমর্পণ

বঙ্গোপসাগর উপকূলে কোস্ট গার্ডের অভিযান: ১০ জলদস্যু ও ৮ পাচারকারী আটক

মুক্তিপণ না দিলে ৪ রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাচারের হুমকি, আটক ২

টেকনাফে মরদেহের বস্তাবন্দী ৩টি খণ্ডিত অংশ উদ্ধার

এক বছর পর চালু টেকনাফ স্থলবন্দর, পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী