হোম > সারা দেশ > কক্সবাজার

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এখন কক্সবাজারে, ঘুরে দেখলেন এক্সিলারেট এনার্জির হাসপাতাল

কক্সবাজার প্রতিনিধি

পিটার হাস। ফাইল ছবি

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস কক্সবাজারের মহেশখালীতে এসেছেন। আজ বুধবার বেলা ১১টায় তিনি উপজেলার কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি নির্মিত হোপ এক্সিলারেট হসপিটাল পরিদর্শন করেন।

এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদ উজ্জামান তাঁকে অভ্যর্থনা জানান। পরে তিনি হোপ হসপিটালের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেদায়েত উল্লাহ পিটার হাসের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্কিন দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কর্মরত রয়েছেন।

হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর জাহিদুজ্জামান জানান, যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেট এনার্জি এ হাসপাতালের ব্যবস্থাপনায় আর্থিক সহায়তা দেবে বলে আশ্বাস দিয়েছে। এর অংশ হিসেবে পিটার হাস আজ এ হাসপাতাল পরিদর্শন করেছেন। সকালে তিনি হাসপাতাল এরিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেন।

মহেশখালী চ্যানেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা

রোহিঙ্গা ক্যাম্পে আবার পাহাড়ধস, তরুণীর মৃত্যু

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভাঙা: জোয়ারে ডুবে যায় ঘরবাড়ি

চকরিয়ায় কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, মিন্টু বাহিনীর প্রধান আটক

বৃষ্টি, ঝাউবন আর সাগরের ঢেউয়ে মেতে রাখাইনদের বর্ষা উৎসব

দুর্যোগ মোকাবিলা করার সব প্রস্তুতি সরকারের রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তাদের ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি: ইশরাক

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ১৬১৩ বাড়িঘর ক্ষতিগ্রস্ত