হোম > সারা দেশ > কক্সবাজার

মহেশখালীতে ভাতিজার গুলিতে চাচা নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে গুলিতে নিহত শাহাদাত হোসেন দোয়েল। ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে ‘পূর্বশত্রুতার জেরে’ ভাতিজার গুলিতে চাচা নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনার মুজিব কিল্লা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন ওরফে দোয়েল (৪৯) একই এলাকার মৃত ফজল হকের ছেলে। অভিযুক্ত সাদ্দাম হোসেন নিহতের প্রতিবেশী ছিদ্দিক মাতব্বরের ছেলে। দুজন সম্পর্কে চাচা-ভাতিজা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, শাহাদাত হোসেন ওরফে দোয়েলের সঙ্গে চাচাতো ভাই ছিদ্দিক মাতব্বরের ছেলে সাদ্দাম হোসেনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। রোববার রাতে পূর্ববিরোধের জেরে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দোয়েলকে গুলি করা হয়। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, শাহাদাত হোসেনের পরিবারের সঙ্গে সাদ্দাম হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মহেশখালী চ্যানেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা

রোহিঙ্গা ক্যাম্পে আবার পাহাড়ধস, তরুণীর মৃত্যু

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভাঙা: জোয়ারে ডুবে যায় ঘরবাড়ি

চকরিয়ায় কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, মিন্টু বাহিনীর প্রধান আটক

বৃষ্টি, ঝাউবন আর সাগরের ঢেউয়ে মেতে রাখাইনদের বর্ষা উৎসব

দুর্যোগ মোকাবিলা করার সব প্রস্তুতি সরকারের রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তাদের ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি: ইশরাক

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ১৬১৩ বাড়িঘর ক্ষতিগ্রস্ত