হোম > সারা দেশ > কক্সবাজার

বাসের ধাক্কায় টমটমচালক ও শিশু নিহত

 টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

দুর্ঘটনায় বাসের সঙ্গে ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে টমটম। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার টেকনাফে বাসের সঙ্গে ধাক্কা খেয়ে একটি ব্যাটারিচালিত মিনি টমটমের চালক ও এক শিশু নিহত হয়েছে। আহত হন চারজন। আজ শুক্রবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হ্নীলা পশ্চিম লেদা এলাকার টমটমচালক মো. লালু (৪৫) এবং পশ্চিম ফুলের ডেইল এলাকার আবুল হোসেনের মেয়ে মুনতাহা (২)। আহতরা হলেন হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকার মো. আবদুল্লাহ (৩০), মো. বদিউজ্জামান (৪০), মোসা. ফাতেমা (২০) ও ইসমত আরা (৪০)।

স্থানীয়দের বরাতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সকাল ৮টার দিকে কক্সবাজারগামী পালকি পরিবহনের বাসের সঙ্গে একটি যাত্রীবাহী মিনি টমটমের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই টমটমচালক এবং এক শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে ভর্তি করে।

ওসি আরও বলেন, লাশ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

চকরিয়ায় কোরবানির জন্য প্রস্তুত ৪৪ হাজার পশু

সাঁতরে নদী পার হয়ে ফুটবল খেলতে যাচ্ছিল, ডুবে মৃত্যু কিশোরের

যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ে যাচ্ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে এআরওর প্রধান নিহত, গুলিবিদ্ধ ২

তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রোহিঙ্গা তরুণ আটক

কক্সবাজারে ১৫০টি বৌদ্ধবিহারে বুদ্ধপূর্ণিমার আচার-অনুষ্ঠান

নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ে নিহত