হোম > সারা দেশ > কক্সবাজার

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে কুতুবদিয়ার জেলে নিহত

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

নিহত শাহাদাত হোছাইন খোকন। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের গুলিতে কুতুবদিয়ার এক জেলে নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে মাছ ধরার সময় এই ঘটনা ঘটে।

নিহত জেলের নাম শাহাদাত হোছাইন খোকন। তিনি উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মনসুর আলী হাজীর পাড়া এলাকার মৃত মো. বাদশার ছেলে।

স্থানীয় সূত্র ও ট্রলারের মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, তিন দিন আগে উত্তর ধুরুং আকরবলী ঘাটের জসিম উদ্দিনের মালিকানাধীন এফবি আজুফা আকতার মানু নামের একটি নৌযান ১৯ জন মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে যায়। বুধবার দুপুরে জলদস্যুরা নৌযানটি ঘিরে ফেলে এবং গুলি চালায়। এতে শাহাদাত হোছাইন গুরুতর আহত হন। পরে অন্য একটি নৌযানে করে তাঁকে তীরে আনার পথে তিনি মারা যান।

ট্রলারের মালিক জসিম উদ্দিন বলেন, বিকেলে অন্য একটি নৌযান থেকে ফোনে তাঁকে জানানো হয়, তাঁর নৌযানটি ডাকাতির কবলে পড়েছে এবং এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। পরে আহত জেলেকে নিয়ে আসার পথে তাঁর মৃত্যু হয়।

কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন বলেন, এক মাস ধরে সাগরে ডাকাতির ঘটনা বেড়েছে। ভয়ে অনেক জেলে সাগরে যেতে চাইছেন না। বিষয়টি নৌবাহিনী ও কোস্ট গার্ডকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। সাগরে নিরাপদে মাছ শিকারের পরিবেশ নিশ্চিত করতে তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জেলের মরদেহ কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য তা কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

মহেশখালী চ্যানেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা

রোহিঙ্গা ক্যাম্পে আবার পাহাড়ধস, তরুণীর মৃত্যু

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভাঙা: জোয়ারে ডুবে যায় ঘরবাড়ি

চকরিয়ায় কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, মিন্টু বাহিনীর প্রধান আটক

বৃষ্টি, ঝাউবন আর সাগরের ঢেউয়ে মেতে রাখাইনদের বর্ষা উৎসব

দুর্যোগ মোকাবিলা করার সব প্রস্তুতি সরকারের রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তাদের ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি: ইশরাক

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ১৬১৩ বাড়িঘর ক্ষতিগ্রস্ত