হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে গুলিবর্ষণ ও পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মশালমিছিল ও সড়ক অবরোধ ছাত্র-জনতার। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার থেকে গুলিবর্ষণ ও পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মশালমিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন বিক্ষোভকারীরা।

আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র।

উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র জানান, হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকা থেকে মিছিল শুরু করে বাজারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দার ওই আন্দোলন কর্মসূচিতে প্রায় ৩০ মিনিট এই মহাসড়ক বন্ধ ছিল।

টেকনাফ সীমান্তে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে স্কুলশিক্ষার্থী আফরান আহত হওয়ার ঘটনা, তার উন্নত চিকিৎসার দাবি এবং মাইন বিস্ফোরণে মো. হানিফ নামের এক যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

মশালমিছিলটির নেতৃত্ব দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, হোয়াইক্যং ইউনিয়ন শাখার নেতারা ও স্থানীয় লোকজন।

টেকনাফ মেরিন ড্রাইভে জিপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে ১৫৩ জন উদ্ধার, আটক ১৫

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও খাদ্যদ্রব্যসহ আটক ১৯

কক্সবাজার শহরে এলপিজি গ্যাসপাম্পে দুই দফা আগুন, অগ্নিদগ্ধসহ আহত ১০

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে কুতুবদিয়ার জেলে নিহত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, সংবাদকর্মী নিহত

এক জালে ধরা পড়ল ৬ হাজার কেজি লাল কোরাল

টেকনাফে ২ কোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক আটক

টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে নোহা-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন গুরুতর আহত

টেকনাফে গহিন পাহাড়ে আগুন, আতঙ্কে বাসিন্দারা